`এ কথা শুনেই মান্না, জুড়ে দেয় কান্না।’

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮

`এ কথা শুনেই মান্না, জুড়ে দেয় কান্না।’

প্রভাতবেলা প্রতিবেদক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই মান্নাও আমাদের সঙ্গে আওয়ামী লীগ করতে এসেছিল। তিনি এখানে স্বস্তিবোধ করেননি, কারণ সারাজীবন আওয়ামী লীগের বিরুদ্ধে লিখেছেন। আমি বললাম আপনার হাত ভালো, ভালো লিখতে পারেন। এতদিন তো আওয়ামী লীগের বিরুদ্ধে লিখলেন। এবার আমাদের পক্ষে লিখুন। লিখলো না। এই পক্ষে লিখতে বললেই মান্না জুড়ে দেয় কান্না। এরপর আমাদের ছেড়ে চলে গেলো।

নেপালের কাঠমান্ডুতে চতুর্থ বিমসটেক সম্মেলনে শেষে দেশে ফিরে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় নানা কথার সূত্র ধরে ওই জোটের শরিক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সম্পর্কে তিনি বলেন, ‘মান্না একসময় আমাদের দলে (আওয়ামী লীগ) ছিলেন। তিনি বেশ ভালো লেখেন। যখন আওয়ামী লীগে এলেন, আমি বললাম, যখন অন্য দল করতেন তখন আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি বেশি লিখতেন। তো এখন আমাদের পক্ষেও কিছু লেখেন। এ কথা শুনেই মান্না, জুড়ে দেয় কান্না।’

আরও পড়ুন  ‘মাফিয়াডন” মদদপুস্ট কমিটি বাতিলের দাবীতে ছাত্রদলের বিক্ষোভ

এ সময় বিকল্পধারা সভাপতি বি. চৌধুরী, আ স ম আব্দুর রব সম্পর্কেও সরস মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ