তিন মামলায় খালেদা জিয়ার জামিন আদেশ আজ

প্রকাশিত: ৬:০৬ পূর্বাহ্ণ, মে ২৮, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদকঃ 

বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার তিন মামলায় খালেদা জিয়ার জামিন আদেশ আজ সোমবার। কুমিল্লায় হত্যা ও নাশকতার অভিযোগে করা দুটি এবং নড়াইলের মানহানির অপর একটিসহ মোট তিন মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে রোববার।

 

আজ সোমবার (২৮ মে) আদেশের জন্য ঠিক করেছেন হাইকোর্ট।

 

আইনজীবীরা রোববার জানিয়েছেন, গত ২৪ মে কুমিল্লার হত্যা মামলায় আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। আর আজ বাকি দুই মামলার শুনানি শেষ হয়েছে। সোমবার তিনটি মামলাই আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত।

 

রোববার হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এ দিন নির্ধারণ করেন।

 

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন।রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আরও পড়ুন  সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা

 

কুমিল্লায় বাসে অগ্নিসংযোগ করে হত্যার অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসনের জামিন আবেদনের ওপর শুনানি গত বৃহস্পতিবার শেষ হয়।

 

রোববার (২৭মে) এ মামলায় জামিন আবেদনের ওপর আদেশ দেয়ার দিন ধার্য করেন আদালত। কুমিল্লায় নাশকতার অপর মামলা এবং নড়াইলে মানহানির মামলার শুনানি হয়।

 

কুমিল্লায় বাসে অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগের মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর গত বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি শেষে নড়াইলের মানহানির মামলায় করা জামিন আবেদনের শুনানির উদ্যোগ নেন বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এ সময় আদালত বলেন, আমরা আগামী রোববার (আজ) তিনটি মামলাতেই একসাথে শুনানি শেষে আদেশ দেবো।

গত ২০ মে কুমিল্লা ও নড়াইলের তিন মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ