সিলেট ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, মে ৬, ২০২০
প্রতিনিধি, দক্ষিণ সুরমা: দক্ষিণ সুরমায় ২ জনের করেনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ দু’জনের বাড়ীউপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের গোপশহর গ্রামে। মঙ্গলবার (৫মে) ২ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। একই পরিবারের দু’জন আক্রান্তের ঘটনায় এলাকায় উৎকন্ঠ দেখা দিয়েছে। আক্রান্তদের বাড়ী লকডাউন করে দেয়া হয়েছে।
করোনা শনাক্ত দু’জনের শরীরে তেমন কোন উপসর্গ নেই। কয়েকদিন যাবত খুসখুসে কাশি থাকায় তারা সন্দেহমূলক ভাবে পরীক্ষা করেন। পরীক্ষায় তাদের পজিটিভ ধরা পড়ে । এ দুই জনের অন্য কোনো সমস্যা না থাকায় তাদেরকে বাড়িতেই হোম আইসোলেশন এ রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাক্তার মাহবুবুল আলম, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল, এবং স্বাস্থ্য পরিদর্শক আতিকুর রহমান স্থানীয় ইউপি চেয়ারম্যার আলহাজ মকন মিয়া উপস্থিত থেকে বাড়িটি লকডাউন করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি