দেশে অক্সিজেনের কোনো অভাব নেই: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১

দেশে অক্সিজেনের কোনো অভাব নেই: স্বাস্থ্যমন্ত্রী

প্রভাতবেলা ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় দেশে অক্সিজেনের কোনো অভাব নেই। আমাদের পর্যাপ্ত অক্সিজেনের মজুদ করা আছে।

 

মঙ্গলবার রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস (বিসিপিএস) ভবনের প্রাঙ্গণে ভ্যাকসিন ইস্যু ও সমসাময়িক নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে মন্ত্রী একথা বলেন।

 

মন্ত্রী বলেন, রাজধানীর প্রতিটি হাসপাতালেই করোনা চিকিৎসার ব্যবস্থা করেছি। টিবি হাসপাতাল, গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটেও এখন করোনার চিকিৎসা হচ্ছে। আগে আড়াই হাজার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বেড ছিল, এখন সাত হাজার বেড করা হয়েছে। এটা আমরা রাতারাতি করতে সক্ষম হয়েছি।

 

তিনি জানান, সারাদেশের হাসপাতালগুলোর আইসিইউতে থাকা প্রতিটি করোনা রোগীর পেছনে সরকারের ব্যয় হচ্ছে ৫০ হাজার টাকা। আর একজন সাধারণ রোগীর জন্য ব্যয় হচ্ছে ১৫ হাজার টাকা।

 

চলমান লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, লকডাউনই একমাত্র উপায় নয়। লকডাউন দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ ট্রান্সমিশন (সংক্রমণ) কমিয়েছে। তবে লকডাউনের নেতিবাচক দিকও আছে। এতে দারিদ্র্য ও সামাজিক অস্থিরতা বেড়ে যায়।

আরও পড়ুন  পুদুচেরি ও তামিলনাডুতে আছড়ে পড়েছে নিভার

 

লকডাউনের উপকার পাওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ ২৪ থেকে ১৩-তে নেমে এসেছে। লকডাউনের বড় ফল পেয়েছি। কিন্তু লকডাউন তো সব সময় হতে পারে না। মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজ করা, স্বাস্থ্যবিধি মানা এবং অনুষ্ঠানে না যাওয়ার মতো দীর্ঘমেয়াদি উপায় মেনে চলতে হবে।

 

সারা বিশ্বেই টিকার সংকট রয়েছে জানিয়ে তিনি বলেন, বিশ্বের ১০টি ধনী রাষ্ট্র ৭০ ভাগ ভ্যাকসিন কিনে নিয়েছে। এখন পর্যন্ত ৫০-৬০ দেশ ভ্যাকসিনই পায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ