সিলেট | |
প্রকাশিত: 5:36 PM, April 28, 2020
এম.এ মতিন: অফিস আদালত, কলকারখানা, বাণিজ্যিক বিপনী, দোকানপাট বন্ধ। এমনকি মসজিদগুলোও প্রায় বন্ধ। ফ্যান এসি চলছেনা। ঝড় তুফানও তেমন একটা নেই। তবুও বিদ্যুত যায়, আসে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুতহীন থাকতে হয়। কিন্তু কেন? এখন তো বিদ্যুতের উৎপাদন চাহিদার চেয়ে বেশী। সিলেট নগরীর অভিজাত আবাসিক এলাকা শাহজালাল উপশহর, মেন্দিবাগ, নয়াগাও, গাজী বুরআন উদ্দিন রোড সহ আশপাশের এলাকার মানুষ বিদ্যুত ভোগান্তিতে অতিষ্ট।
২৮ এপ্রিল রাত চারটা থেকে সিলেট নগরীর উপশহর ই ব্লক ৫ নম্বর রোডে বিদ্যুৎ চলে যায়। সকাল সাড়ে নয়টায় বিদ্যুৎকর্মী এসে একটি ক্লিপ লাগিয়ে বিদ্যুৎ স্থাপন করে। এই রোডে অনেক বাসাবাড়ি মিটার ব্লক হয়ে যায়। এই ব্লকে এটি একটি নিত্যনৈমিত্তিক সমস্যা।
রমজান শুরুর দুদিন আগে এ রোডে একটি বাসায় আগুন লেগে যায়। বিদ্যুৎ সঞ্চালন বিভাগের লোকজন তাৎক্ষণিক খবর পাওয়ার পরও সকাল সাড়ে দশটায় ঘটনাস্থলে পৌঁছে। এর আগে এলাকার লোকজন আগুন নিভিয়ে ফেলে । এ রোডে মূল সমস্যা দেবদারু গাছ, আম গাছ, বরই গাছ সহ নানা জাতের গাছ গাছালি থাকায় প্রায়ই সমস্যা হয়।
বিদ্যুৎ সঞ্চালন বিভাগের লোকজন বেগাফিল থাকায় প্রায়ই এ সমস্যা হয়।অফিস টাইম ছাড়া ইঞ্জিনিয়ার এবং রাত্রে ডিউটি রত কর্মচারীরা ফোন রিসিভ করেনা।করলেও রাত্রে লোক নেই বলে রিসিভার বিজি মুডে তুলে রাখে।বিদ্যুৎ আসা যাওয়া ও বিদ্যুৎ মিটারের টুংটাং শব্দে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।
ভুক্তভোগী মহল বলছেন, রাজনৈতিক নেতা ও দায়িত্বশীলরা এসব বিষয়ে কোন খোঁজ খবর রাখে না। বিদ্যুৎ অফিস ঘিরে রাখা কতিপয় কর্মচারীরা গ্রাহকদের কাছ থেকে ইচ্ছেমতো টাকা আদায় করে।
তাদের অভিযোগ, আমদানিকৃত প্রিপেইড মিটার মানসম্পন্ন না হওয়াতে প্রায় সমস্যা হয়।এরমধ্যে বিদ্যুতের যাওয়া-আসা তো আছেই। কতিপয় অপারেটররা কম্পিউটার রুম থেকে পাসওয়ার্ড এনে চড়া মূল্যে বিক্রি করে।মিটার বদলানোর পরামর্শ দিয়ে ৪-৫ হাজার টাকা গ্রাহকের কাছ থেকে আদায় করে।
সঞ্চালন লাইন ঠিক করতে যারা আসে টাকা ছাড়া তারা কোন কিছু মানে না।টাকার জন্য গ্রাহকদের বড়লোক ছোটলোক বলে অসম্মান করে। এমন চিত্র অভিজাত এই আবাসিক এলাকাসহ আশপাশে হরহামেশাই ঘটছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি