দেশে করোনায় নতুন শনাক্ত ৭০৯, মৃত্যু বেড়ে ২০৬

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, মে ৮, ২০২০

দেশে করোনায় নতুন শনাক্ত ৭০৯, মৃত্যু বেড়ে ২০৬

 

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৩৪ জন। করোনায় ( আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২০৬ জন।

 

শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

 

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭০৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৩৪ জন। গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২০৬ জনের মৃত্যু হয়েছে।

 

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১৯১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ হাজার ১০১ জন।

আরও পড়ুন  ১১ এপ্রিল পর্যন্ত বাড়লো ছুটি

 

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩৮ লাখ ৪৫ হাজার ৬০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৩ লাখ ৪৭ হাজার ৮৫৪ জন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ