ধর্ষণের অভিযোগে সৎবাবা কারাগারে

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২০

ধর্ষণের অভিযোগে সৎবাবা কারাগারে

সংবাদদাতা,বাগেরহাট♦  বাগেরহাটের সদর উপজেলায় সৎবাবার বিরুদ্ধে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে।  শনিবার(৩১ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযুক্ত সৎবাবা এবাদাত শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, শনিবার রাতে কিশোরীর মা বাড়িতে ছিলেন না। এ সুযোগে তার সৎবাবা এবাদাত শেখ নিজঘরে মেয়েটিকে ধর্ষণ করেন।

 

কিশোরীর মা বাড়ি এলে সে তার মাকে ঘটনাটি বলে। এরপর রাতেই কিশোরীর মা থানায় তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করেন। পুলিশ মামলার পর রাতেই একমাত্র আসামি এবাদাত শেখকে গ্রেপ্তার করে।

ওসি জানান, ভিকটিম কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। রোববার(১ নভেম্বর) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ