নববধূ সাজে অপু বিশ্বাস

প্রকাশিত: 7:01 PM, August 29, 2020

নববধূ সাজে অপু বিশ্বাস

আনন্দ ঝর্ণা ডেস্ক:

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস পরেছেন দামি লেহেঙ্গা। শরীর মোড়ানো বাহারি সব গহনায়। একেবারে কনের সাজে সেজেছেন তিনি! দেখলেই মনে হবে, যেন নববধূর সাজে অপু বিশ্বাস!

তবে বাস্তবে বা কোনো সিনেমার জন্য নয়, অপুর এমন সাজের কারণ ‘ব্রাইডাল ফেস্ট ২০২০’ এর জন্য।

শুক্রবার নগরীর ধানমন্ডিতে এমবি অ্যাসোসিয়েটস এর আয়োজনে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস ও তার বধূ সাজ!

নিবন্ধনের মাধ্যমে অনেক প্রতিযোগীদের যাচাই বাছাইয়ের পরে ২০ জন ব্রাইড এবং ২০ জন মেকআপ আর্টিস্ট এতে নির্বাচিত হয়ে অংশগ্রহণ করেন। স্টাইলিং এবং কোরিওগ্রাফিতে ছিলেন কোরিওগ্রাফার ও স্টাইলার রাকিব বাবু।

ব্রাইড হিসেবে অংশগ্রহণ করে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অপু বিশ্বাস বলেন, ‘অসাধারণ একটি আয়োজন, এই ইভেন্টটি ব্রাইড সাজা যে একটি আর্ট সেটিকে এবং আর্টিস্টদের উদ্বুদ্ধ করবে।’

আয়োজক পক্ষ থেকে মাসুদ খান এবং বাবুল আক্তার বলেন, ‘সিজন ওয়ানে খুব ছোট পরিসরে সুন্দর একটা আয়োজন করবার চেষ্টা করেছি আমরা, এরপর সিজন-২-৩-৪ এভাবে ফেস্টিভালটি চলবে, সিজন-টুতে বিশেষ আকর্ষণ থাকছে।’

আরও পড়ুন  বিয়ে করেই দুই সন্তানের মা মাহিয়া মাহি

আগামী ২৫ সেপ্টেম্বরে সিজন টু র আনুষ্ঠানিকতা হবার ঘোষণা দেন তারা । আগ্রহীগণ https://www.facebook.com/MBBridalFest/  এই পেজ এ যুক্ত হয়ে সিজন টু’র জন্য রেজিস্ট্রেশন করতে পারবে ।

সর্বশেষ সংবাদ