সিলেট | |
প্রকাশিত: 3:28 PM, November 4, 2019
প্রভাতবেলা ডেস্ক: একটি স্বাধীন দেশ মাতৃকার জন্য জীবনবাজি রাখা যোদ্ধার সেই স্বাধীন দেশে মৃত্যু হলো না। মুক্তিযুদ্ধের সেই গেরিলা যোদ্ধা হুলিয়া, মামলা আর দন্ডাদেশ নিয়ে পরদেশ থেকেই পরপারে পাড়ি জমালেন। তিনি ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী। বিএনপির ভাইস চেয়ারম্যোন।
সাদেক হোসেন খোকা আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। সোমবার বাংলাদেশ সময় ২ টা ১৫ মিনিটে নিউইয়ার্কে ম্যানহাটনের স্লোন ক্যাটরিং ক্যানসার সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৪ সালের ১৪ মে সাদেক হোসেন খোকা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যান। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন। এ সময়কালে দেশে তার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি মামলা হয়। এর কয়েকটিতে তাকে সাজাও দেয়া হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি