সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০
বিশ্বভূবন ডেস্ক:
পাঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। তারা ভারতে ‘অনুপ্রবেশের’ চেষ্টা চালাচ্ছিলেন বলে দাবি বিএসএফের। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিএসএফ জানিয়েছে, শনিবার ভোর পৌনে ৫টার দিকে তারণ তারাণ জেলার খেমকরনে ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে ৫ অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করছিল।
সেসময় বিএসএফের টহল দল অনুপ্রবেশকারীদের দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা সতর্ক হয়ে যায়। বিএসএফের দাবি, টহল দলটিকে দেখামাত্রই এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে অনুপ্রবেশকারীরা।
দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। আত্মরক্ষার্থে বিএসএফ জওয়ানরা গুলি ছুড়লে পাঁচ অনুপ্রবেশকারীর মৃত্যু হয় বলে বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গোলাগুলির পর পুরো এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছেন জওয়ানরা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি