পায়েল হত্যা: বাসচালকসহ তিনজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০

পায়েল হত্যা: বাসচালকসহ তিনজনের মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক,ঢাকা♦ বাস থেকে ফেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী পায়েল হত্যা মামলায় হানিফ পরিবহনের বাসচালকসহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

 

 

 

রবিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন।

 

 

 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বাসচালক জামাল হোসেন, বাসের সুপারভাইজার জনি ও হেলপার ফয়সাল হোসেন। রায় ঘোষণার সময় আদালতের এজলাসে ছিলেন তারা।

 

 

 

সাইদুর রহমান পায়েল নর্থ সাউথের বিবিএ পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ