সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০
অর্থনীতি ডেস্ক:
দেশের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিলম্ব না করে দেশের সব গার্মেন্টস কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধসহ ৪টি দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বিল্পবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এক যৌথবিবৃতিতে এ দাবি জানায়।
এতে বলা হয়, দেশের অধিকাংশ গার্মেন্টস কারখানায় শ্রমিকদের মার্চ মাসের বেতন-ভাতা বাকি রয়েছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অবিলম্বে দেশের সব গার্মেন্টস কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবি জানানো হলো।
মার্চ মাসের বেতন-ভাতা পরিশোধসহ সরকার এবং গার্মেন্টস মালিকদের প্রতি মোট ৪টি দাবি জানান গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতারা। দাবিগুলো হলো- করোনার প্রকোপ থাকাকালীন শ্রমিকদের পূর্ণ বেতন-ভাতা অব্যাহত রাখা, লে-অফ, ছাঁটাই বা চাকরিচ্যুতি বন্ধ করা ও অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি