ফেঞ্চুগঞ্জে ৩টিতে বিএনপি ১টিতে আ’লীগ জয়ী

প্রকাশিত: 1:08 AM, March 30, 2018

ফেঞ্চুগঞ্জে ৩টিতে বিএনপি ১টিতে আ’লীগ জয়ী

প্রতিনিধি, ফেঞ্চুগঞ্জ:সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন, মাইজগাও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা এবং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন  হয়েছে।

২৯ মার্চ  বৃহস্পতিবার অনুষ্টিত নির্বাচনে ৩ টি তে বিএনপি সমর্থিত প্রার্থী, একটিতে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এবং আরেকটিতে স্বত্বন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

১ নং ফেঞ্চুগঞ্জ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী কাজী বদরুদ্দোজা আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী ধানের শীষের জহিরুল ইসলাম মুরাদ। ২ নং মাইজগাও ইউপিতে বিএনপির সুফিয়ানুল করিম ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের জুবেদ আহমদ চৌধুরী শিপু।

৩ নং ঘিলাছড়া ইউনিয়নে আওয়ামী হাজী লেইছ চৌধুরী নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আফতাব আলী।
উত্তর কুশিয়ারায় বিএনপির আহমেদ জিলু বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের লুদু মিয়া।

উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে বিএনপির এমরান উদ্দিন ধানের শিষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

আরও পড়ুন  রহস্যেঘেরা অভিযোগ রাফা’র

প্রসঙ্গত ২০০৩ সালে সর্বশেষ এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হয়।মামলা সংক্রান্ত জটিলতায় প্রায় ১৫ বছর পর এবার নির্বাচন অনুষ্টিত হল।এসময়ের মধ্যে তিনটি থেকে বেড়ে ইউনিয়ন হয়েছে পাঁচটি।

সর্বশেষ সংবাদ