সিলেট | |
প্রকাশিত: 7:26 PM, January 27, 2020
আনন্দ ঝর্ণা ডেস্ক:
বিষয়টি নিজের ফেসবুকে জানিয়েছেন এই অভিনেত্রী। গত ২৪ জানুয়ারি ‘রোহিঙ্গা’ নামের এই ছবিটির পোস্টার প্রকাশিত হয়েছে। যেখানে মিথিলাকে বন্দুক হাতে এক রহস্যময়ী নারী রূপে দেখা যাচ্ছে।
তানজিয়া জামান মিথিলা বলেন, ‘রোহিঙ্গা’ বলিউডের ভিন্নধারার ছবি। এখানে আমি ‘রোহিঙ্গা’ মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছি। রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষাতে কথা বলতে হয়েছে আমাকে।
তিনি আরও জানান, ‘রোহিঙ্গা’ ছবির পরিচালক হায়দার খান গতবছরের মাঝামাঝি সময়ে ‘রোহিঙ্গা’ ছবির জন্য লুক টেস্ট দিতে বলেন। পরে আমাকে চূড়ান্ত করেন তিনি। চূড়ান্ত হওয়ার পর ভারতে গিয়ে ক্লাস করিয়ে আমাকে রোহিঙ্গা ভাষা শেখানো হয়।
বলিউডের লায়ন প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘রোহিঙ্গা’ ছবি। এতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। হায়দার খান ফিল্মসের নিবেদনে ও দ্য লায়ন প্রোডাকশনের ব্যানারে ছবিটির শুটিং হয় আসামের কিছু দর্শনীয় জায়গায়।
ছবিতে আরও রয়েছেন শ্রেয়ানিস মিসরা, সঞ্জয় টেসেলট্রিম, অনীল চৌধুরী, সামার ভাটরা, পূজা কুলায়, দর্জি ওয়াংচুক, আলী জোহার প্রমুখ। ছবির নব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি