পপিকে নিয়ে শোরগোল

প্রকাশিত: 10:09 PM, March 21, 2018

পপিকে নিয়ে শোরগোল

আনন্দঝর্ণা প্রতিবেদক: মন্ত্রী হিসাবে নয়, এসেছিলেন বন্ধু’র আমন্ত্রণে আইটেম গানের সেটে নৌমন্ত্রী| মাহফুজুর রহমানের মেকআপম্যান ভূমিকার পর নৌমন্ত্রীর দর্শক ভূমিকায় বেশ রস পাচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই বলছেন পপি বলে কথা। ভাগ্যদেবী এবার পুরো তার অনুকূলে।

‘সাহসী যোদ্ধা’ ছবির আইটেম গান নিয়ে চারিদকেআলোচনার ঝড়। গতদিন আলোচনায় ছিলেন ড. মাহফুজুর রহমান। দিন না পেরুতেই আবারও সোশ্যাল মিডিয়ায় শোরগোল। এবার খোদ  সরকারের এক মন্ত্রীর শুটিংয়ে উপস্থিত হবার খবর ভাইরাল হচ্ছে। ১৯ মার্চ সোমবার এফডিসির ৮ নম্বর ফ্লোরে আইটেম গানে অংশ নেন চিত্রনায়িকা পপি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নৌমন্ত্রী শাজাহান খান। আরো উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান। সাদেক সিদ্দিকি পরিচালিত ‘সাহসী যোদ্ধার’ সিনেমাটি শুটিং শুরু হয়েছে। আইটেম গানের মধ্যদিয়ে যাত্রা করেছে এই ছবির কাজ। আনন্দবাজার মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘সাহসী যোদ্ধা’ পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। জানা গেছে, ছবিটির পরিচালক সাদেক সিদ্দিকীর আমন্ত্রণেই মন্ত্রী শুটিং সেটে এসেছিলেন। সাদেক সিদ্দিকী বলেন, মন্ত্রী হিসাবে নয়, এসেছিলেন বন্ধু’র আমন্ত্রণে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ