বাংলার বাঘিনীদের কাছে পাকিস্তানের পরাজয়

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জুন ৪, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদকঃ দলের জয়টা সব সময় আনন্দের। যে কোন গেম ইভেন্টে। আর জয়টা যদি আসে কিছুটা অতৃপ্তির পর। সেই আনন্দ হয়ে আসে আরো মধুর। আরো উচ্ছাসের। বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্যও তাই।

 

রোববার (৩ জুন) প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ দল। হারটা বড্ড পোড়াছিল সালমা খাতুনের দলকে।

 

সেই পরাজয়ের শোধ নিলো পাকিস্তানকে  ৭ উইকেটে হারিয়ে।

 

সোমবার (৪ জুন) কুয়ালালামপুরের কিনরারা ওভাল মাঠে সকালে পাকিস্তানকে ৯৫ রানে গুটিয়ে দেয় টাইগ্রেসরা। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের দল।

 

বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখে ওপেনার শামিমা সুলতানার ৩১ ও নিগার সুলতানার অনবদ্য ৩১ রান ও ফাহিমা খাতুনের ঝড়ো ২৩ রানের ইনিংস।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন।

 

আরও পড়ুন  গণভবনে মহিলা ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা

পাকিস্তান ব্যাটিংয়ে নেমে দলীয় ২২ রানেই হারায় ওপেনার নাহিদা খানের (১৩) উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন সানা মীর। এছাড়া অধিনায়ক বিসমাহ মারুফ (১১), জাবেরিয়া খান (১৮) ও নিদা দার অপরাজিত ১৭ রান করেন।

সালমা খাতুন ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন একটি উইকেট। নাহিদা আক্তার ৪ ওভারে ২৩ রান দিয়ে দুটি উইকেট ঝুলিতে পোরেন।  ফাহিমা ৪ ওভারে ১৮ রানে, রুমানা আহমেদ ২ ওভারে ৬ রান দিয়ে নেন একটি করে উইকেট। খাদিজাতুল কুবরা উইকেট না পেলেও ৪ ওভারে দেন মাত্র ১৩ রান।

 

ফাহিমা খাতুন ১ উইকেট এবং ব্যাট হাতে ২৩ রান করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন।

 

সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান : ৯৫/৫ (২০ ওভার)

বাংলাদেশ:  ৯৬/৩ (১৭.৫ ওভার)

ফল : ৭ উইকেটে জয়ী

ম্যাচসেরা : ফাহিমা খাতুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ