সিলেট | |
প্রকাশিত: 5:26 PM, March 14, 2021
প্রতিনিধি, বিয়ানীবাজার:
সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকা থেকে গাঁজাসহ সুমন আহমদ (২৮) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সুমন উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামে মৃত ফারুক উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৩ মার্চ) সকালে বিয়ানীবাজার পৌরসভার মোল্লাপুর গ্রামে গাঁজা সেবন করে মাতলামি করার কারণে সুমনকে প্রথমে সন্দেহজনকভাবে আটক করে গ্রামবাসী। পরে তার সাথে থাকা একটি পলিথিনের ব্যাগ থেকে বেশ কয়েক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এরপর উত্তেজিত জনতা তাকে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন।
এলাকাবাসীর অভিযোগ, আটককৃত সুমন আহমদ একজন মাদকসেবী। তিনি দীর্ঘদিন ধরে মোল্লাপুরসহ আশেপাশের এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।
আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়। তিনি জানান, আজ রোববার (১৪ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি