সিলেট | |
প্রকাশিত: 9:03 PM, December 5, 2020
আনন্দ ঝর্ণা ডেস্ক:
অভিনেত্রী কাজল আগরওয়াল। ভারতের দক্ষিণী সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এছাড়া অভিনয় করেছেন বলিউডেও। কিছুদিন আগে দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন কাজল। এরপর স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় গেছেন। খুব শিগগির কাজে ফিরবেন।
এদিকে বিয়ের পর নায়িকারা সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে নানা শর্ত দিয়ে থাকেন। নারীকেন্দ্রীক সিনেমাতেই বেশি দেখা যায় তাদের। তবে এদিক থেকে অন্যদের চেয়ে ব্যতিক্রম কাজল। তার টিমকে এখনো কোনো শর্তের কথা জানাননি জনপ্রিয় এই অভিনেত্রী।
এর আগে বিয়ের পরও অভিনয় চালিয়ে যাওয়া প্রসেঙ্গে কাজল বলেন, আমি মনে করি এই বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া প্রয়োজন। অন্য বিষয়গুলোতেও অনেক গুরুত্ব দিয়েছি। একটি বিষয় নিয়েই থাকতে চাই না। আমার মতে, যদি জীবন একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাই তাহলে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এটি আমার পরিচয়। তাই অভিনয় চালিয়ে যাব। কী করতে চাই এটি সম্পূর্ণ আমার বিষয়। এই ক্ষমতার ব্যবহার আমি অব্যাহত রাখব। কাউকে আমার বিষয়ে সিদ্ধান্ত নিতে দিব না।
বর্তমানে তার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। ‘মোসাগালু’, ‘আচার্য’, ‘ইন্ডিয়ান টু’, ‘মুম্বাই সাগা’ ও ‘প্যারিস প্যারিস’ সিনেমায় দেখা যাবে তাকে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি