সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জুন ২২, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ বিশ্বকাপ আসরে ব্রাজিল প্রথম জয় পেয়েছে। দলের সেরা তারকা ফুটবলার নেইমারও সমালোচকদের কথার জবাব দিয়েছেন। নিজে গোল করেছেন এই পিএসজি তারকা।
শুক্রবার ( ২২ জুন) রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল ২-০ গোলে পরাজিত করে কোস্টারিকাকে। কুতিনহো ও নেইমারের দেয়া গোলে এবারের আসরে প্রথমবারের মত বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতে উঠে সেলাসাওরা। অতিরিক্ত সময়ের ট্রাজেডিতে ব্রাজিলের কাছে হারলো কোস্টারিকা।
রাশিয়া বিশ্বকাপে বড় দলগুলোর খারাপ সময় কাটছিল। নিজেদের স্বাভাবিক হেলাটা উপহার দিতে পারছে না র্যাংকিয়ের উপরের সাড়িতে থাকা দল।
অবশেষে খারাপ সময় কাটিয়ে নেইমারের দল নান্দনিক ফুটবল উপহার দিলো ফুটবল ভক্তদের।
ম্যাচের শুরুতে কোন দল গোলের দেথা পায়নি। শুরু থেকেই কোস্টারিকাকে চেপে ধরে ব্রাজিল। প্রথম থেকেই প্রায় ৭০ শতাংশ বল নিজেদের দখলে রাখেন নেইমার-কুতিনহোরা। বেশ কয়েকবার সুযোগ পেয়েও রিয়াল গোলরক্ষক নাভাসের কৌশলের কাছে পরাস্ত হন তারা। প্রথমার্ধে কয়েকবার গোলের সুযোগ পায় কোস্টারিকা। ব্রাজিলের মতো তারাও তা কাজে লাগাতে না পারায় গোল শূন্যহীন প্রথমার্ধ।
বিরতী থেকে ফিরে এযেন অন্য ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতে জ্বলে নেইমারের দল। মাঠজুড়ে চলে ব্রাজিলিয়ানদের দাপট। তবে গোলের দেখা পেতে হয়েছে নির্ধারিত সময়ের পর।

খেলার নির্ধারিত ৯০ মিনিটে বারবার গোলের জন্য মরিয়া ব্রাজিল। সেই সুযোগ চলে আসে অবশেষে। কোস্টারিকার জালে প্রথম বল পাঠিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কুতিনহো। ম্যাচের অতিরিক্ত সময়ে ৯১ মিনিটে গোল করে ব্রাজিল শিবিরে স্বস্তি এনে দেন এই তারকা। এর ৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোল পায় ব্রাজিল। ৯৭ মিনিটে গোলের দেখা পেলেন পোস্টার বয় নেইমার। মার্সেলোর বানিয়ে দেওয়া বলে কোস্টারিকার গোলরক্ষকে পরাস্ত করে বল নিয়ে চলে যান ডি-বক্সের একেবারে সামনে। তা জালে পাঠাতে কোন সংকোচ করেননি নেইমার। এবারের বিশ্বকাপ আসরে নিজের প্রথম গোল করেন।
ম্যাচ শেষের বাঁশি বাজতেই হাঁটু গেড়ে বসে পড়লেন নেইমার। চোখ থেকে অশ্রু ঝরে পড়ে মাঠের ঘাসে। আনন্দে কাঁদলেন ব্রাজিলিয়ানরা।
এই জয় তুলে নকআউট পর্বে পা এগিয়ে রাখলো তিতে বাহিনী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি