আমি বিয়ে করছিনা ।। এটা ডাহা মিথ্যা !

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, মে ২৫, ২০১৮

মাঠে ময়দানে ডেস্কঃ ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় পুরো পৃথিবী। যেখানে কিনা নতুন এক ঘটনার জন্ম দিলেন রোনালদিনহো!

একসাথে দুই দুজন গার্ল ফ্রেন্ডকে বিয়ে করতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান সুপার স্টার!

ভাগ্য কাকে বলে। গত দুদিন সোশ্যাল মিডিয়ায় রোনালদিনহোর দুই প্রেমিকা ও বিয়ে নিয়ে তোলপাড়।

এই সংবাদটি ভাইরাল হয়েছে যেভাবে, হয়েছে ট্রল।

আলোচনায়, সমালোচনায় মেতে উঠলো সোশ্যাল মিডিয়ার অগণিত ফলোয়ার, ও ফ্যান ও আরজেন্টাইন সমর্থকরা ।

বিয়ের বয়সটাও পেরিয়ে যাচ্ছি যাচ্ছি করছে। ৩৮ বছর বয়সী রোনালদিনহো এখনও বিয়ের বাঁধনে জড়ানতে পারেননি। তার আগেই বিয়ের ডামাডোল বাজিয়ে দিলেন পুরোদমে।

কিন্তু হায় ! একি আবার শোনালেন ব্রাজিলিয়ান সুপার স্টার।

উৎসুক ভক্তদের ব্রাজিলিয়ান আরেক সংবাদমাধ্যম ‘গ্লোবো এস্পোর্তে’কে তিনি জানিয়েছেন, বিয়ে নিয়ে যে খবর ছাপা হচ্ছে, তার পুরোটাই ‘মিথ্যা’।

একইদিনে দুই প্রেমিকাকে বিয়ে করার খবর অস্বীকার করেছেন ব্রাজিল সুপারস্টার রোনালদিনহো।

রোনালদিনহো  বলেন, ‘গোটা পৃথিবী আমাকে খুঁজছে। আমি বিয়ে করছি না। এটা চরম মিথ্যা কথা,’ বিয়ের খবর প্রকাশিত হওয়ার একদিন বাদে একটি টিভি সাক্ষাৎকারে এ কথা বললেন রোনালদিনহো।

আরও পড়ুন  আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হলেন মুশফিক

এর আগে ব্রাজিল’স ও ডিয়া পত্রিকায় খবর প্রকাশিত হয়, প্রিসিলা কোয়েলহো ও বিয়াট্রিজ সুজারকে একইদিন বিয়ে করবেন রোনালদিনহো।

এদিকে , বৃহস্পতিবার (২৪ মে) ব্রাজিলের ‘ও ডিয়া’ পত্রিকার একজন জনপ্রিয় কলামিস্ট তার কলামে দাবি করেন, দুই প্রেমিকাকে নিয়ে গত বছরের ডিসেম্বর থেকেই নিজের প্রাসোদপম বাড়িতে বাস করছেন সাবেক বার্সা তারকা।

দীর্ঘদিন নাকি লিভ টুগেদারও করছেন প্রিসিলা কোয়েলহো ও বেয়াত্রিজ সাউজা সঙ্গে।  দুই প্রেমিকাকে চলতি বছরের আগস্টেই বিয়ে করতে যাচ্ছেন রোনালদিনহো জনপ্রিয় কলামিস্ট তার কলামে দাবি করেন।

আগামী আগস্টেই নাকি তাদের বিয়ের আয়োজনের প্রস্তুতি চলছে। ব্রাজিলের ‘ও ডিয়া’ পত্রিকার সেই কলামিস্ট আরও দাবি করেন, দুই প্রেমিকাকে গত বছরের জানুয়ারিতেই নাকি বিয়ের প্রস্তাব দেওয়ার পাশাপাশি আংটি বদল করেছেন রোনালদিনহো।

এমন আলোচনায় মুখ খুলেছেন রোনালদিনহো। বৃহস্পতিবারই নিজের আর-টেন নামের ব্র্যান্ডের উদ্বোধন অনুষ্ঠানে স্পোর টিভি নামে এক টেলিভিশন চ্যানেলে ‘ও ডিয়া’ পত্রিকার দাবির বিষয়ে রোনালদিনহো বলেন, ‘ আমি বিয়ে করছিনা , এটা ডাহা মিথ্যা ও অসত্য’।

আরও পড়ুন  সাদা পোষাকে ফিরলেন মাশরাফি

 

সর্বশেষ সংবাদ