ব্রাদার্সকে হারিয়ে ইয়ুথ ক্লাবের জয়ঃ ম্যাচসেরা শামীম

প্রকাশিত: 8:08 PM, December 27, 2023

ব্রাদার্সকে হারিয়ে ইয়ুথ ক্লাবের জয়ঃ ম্যাচসেরা শামীম

ব্রাদার্সকে হারিয়ে ইয়ুথ ক্লাবের জয়ঃ ম্যাচসেরা শামীম।

 

তানজিল শাহরিয়ার♦ গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে ৫২ রানে হারিয়ে মূল্যবান ২ পয়েন্ট অর্জন করলো ইয়ুথ সেন্টার ক্লাব।

 

মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’র ৭ম ম্যাচে টসে জয়লাভ করে ব্রাদার্স ইউনিয়ন। সকালের আদ্র আবহাওয়ায় ইয়ুথ সেন্টার ক্লাবকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ব্রাদার্স।

 

৪র্থ অভারে ৮ রানে দুই উইকেট হারায় ইয়ুথ সেন্টার। শুরুর এই বিপর্যয় সামাল দেন অপেনার লিমন এবং চারে নামা ফয়সাল। ৩য় উইকেটে এই জুটি ৪৩ রান যোগ করে। ৪র্থ উইকেটে ৪৭ রান তুলে লিমন-রায়হান ইয়ুথ সেন্টারের ইনিংস সুসংহত করেন।

 

লিমন দলীয় ৯৮ রানে ব্যক্তিগত ৫৮ রান করে সাজঘরে ফেরত যান।

 

লিমন বিদায় নিলেও লোয়ার অর্ডারে নামা তিন ব্যাটার — শামিম, মাহিন, নাঈমের দায়িত্বশীল ব্যাটিং ইয়ুথ সেন্টারকে লড়ার মত পুঁজি এনে দেয়। শামিম ২৯, মাহিন ২৬ রান করেন। নাঈম মাত্র ২১ বল খেলে ৩১ রান তোলেন। তাদের সম্মিলিত ব্যাটিং নৈপূণ্যের সুবাদে শেষ ১০ অভারে ৭১ রান যোগ করে ইয়ুথ সেন্টার ক্লাব।

আরও পড়ুন  ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

 

৪৯.৪ অভারে ২০১ রান সংগ্রহ করে অলআউট হয় ইয়ুথ সেন্টার।

 

ব্রাদার্স ইউনিয়নের অফ স্পিনার সামাদ ৩৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। রাহাত ৫৭ রান দিয়ে ৩টি, বাপ্পা ২১ রান দিয়ে ২টি, সাদিক ২৬ রান দিয়ে ১টি উইকেট লাভ করেন।

 

২০২ রান তাড়া করতে নেমে ৬ রানের মাথায় ১ম উইকেট হারায় ব্রাদার্স। ২য় উইকেটে রাজিব এবং বাপ্পা ৪০ রান যোগ করেন। দলীয় ৭১ রানে বাপ্পা ৩৮ রান করে সাজঘরে ফেরেন। এরপর যেন মড়ক লাগে ব্রাদার্সের ব্যাটিংয়ে।

 

৭১/৩ থেকে ৮৯/৭-এ পরিণত হয় ব্রাদার্সের স্কোর। মাত্র ১৮ রান আসে ১৭.২ অভারে। কিন্তু, ফাহাদ-শামিমের কৌশলী বোলিংয়ের জবাবে ব্রাদার্সের ব্যাটাররা উইকেটে থিতু হতে পারেননি।

 

১০ নম্বরে নামা সাদিক ৩২ রান তুলে ব্রাদার্সের পরাজয়ের ক্ষণকে বিলম্বিত করতে পেরেছেন। অপর প্রান্তে কোনো সঙ্গী পাননি। ৪৯.২ অভারে ১৪৯ রানে ব্রাদার্সের ইনিংস গুটিয়ে যায়।

আরও পড়ুন  টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে বাংলাদেশ

 

ইয়ুথ সেন্টারের ফাহাদ ২৩ রানের বিনিময়ে ৪টি, শামিম ২০ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। আজুয়াদ, সালমান, নাঈম ১টি করে উইকেট লাভ করেন।

 

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরষ্কার লাভ করেন ইয়ুথ সেন্টার ক্লাবের শামিম।

 

সিলেট লিগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, ইয়ুথ সেন্টার ক্লাব মাঝারি মানের দল বলে পরিচিত। মাঝারি মানের দলের এই ‘ডার্বি’ জিতে ইয়ুথ সেন্টার লিগে সুবিধাজনক অবস্থানে পোঁছে গেলো। দুই ম্যাচ খেলে কোনো পয়েন্ট না পাওয়া ব্রাদার্স ইউনিয়নের কপালে অবনমনের শঙ্কায় ভাঁজ পড়লে অবাক হবার কিছু নেই।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ