ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: 1:46 PM, September 30, 2020

প্রতিনিধি, বি.বাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রাম থেকে নাসরিন আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় গুঞ্জন রয়েছে।

এলাকাবাসী জানান, উপজেলার শিবপুর গ্রামের আবুল খায়ের মিয়ার ছেলে আতিকুর রহমানের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নের গাছতলা গ্রামের ওসমান মিয়ার মেয়ে নাসরিনের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি কন্যা সন্তানও হয়।

কিন্তু অভিযোগ আছে, বিয়ের পর থেকে নাসরিনের ওপর প্রায়ই অত্যাচার নির্যাতন করতেন শ্বশুরবাড়ির লোকজন। ওইসব পারিবারিক কলহ নিয়ে একাধিকবার সালিশ হলেও নাসরিনের ওপর নির্যাতন কমেনি। এ অবস্থায় ঘটনার দিন মঙ্গলবার ঘরে নাসরিনকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান লোকজন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা মর্গে পাঠানো হয়।

নাসরিনের বাবার বাড়ির লোকজনের অভিযোগ, আত্মহত্যা নয়, এটি পরিকল্পিত হত্যা। এর কঠোর বিচার হতে হবে।

আরও পড়ুন  ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের হিসাবরক্ষক ঘুষের টাকাসহ হাতেনাতে আটক

নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রুহুল আমীন বলেন, এটি হত্যা না আত্মহত্যা সেটি ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই বলা যাবে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ