সিলেট | |
প্রকাশিত: 5:22 PM, December 14, 2023
বিশিষ্ট লেখক ও গবেষক ডঃ মোহাম্মদ আবুল লেইস রচিত একাডেমিক গবেষণামূলক ‘১০১ জন ব্রিটিশ বাংলাদেশির ভলান্টারি কাজের স্বীকৃতি’ সংক্রান্ত গ্রন্থে এ স্থান দেওয়া হয় ।
জানা যায়, দীর্ঘ তিন বছর ১৪৯ জন গবেষণা সহকারীর মাধ্যমে একাডেমিক গবেষণা চালিয়ে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির প্রায় ৬ লাখ লোকের মধ্যে ১০১ জনকে ভলান্টারি কাজের স্বীকৃতি দিয়ে ইংরেজি ভাষায় একটি বই প্রকাশ করেন ড: মোহাম্মদ আবুল লেইস । তিনি পাই চার্টের মাধ্যমে ও সমাজকর্মের বিভিন্ন দিক উল্লেখ করে বইটি রচনা করেন । বইটি প্রকাশ করে আমাজান প্রকাশনী সংস্থা ।
গত ১২ই নভেম্বর উক্ত গ্রন্থের মোড়ক উন্মোচনি অনুষ্ঠান হয় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে । এই অনুষ্ঠানের সারা ব্রিটেন থেকে খ্যাতনামা স্বেচ্ছাসেবীগণ, কমিউনিটি নেতৃবন্দ, সাংবাদিক ও সুধীবৃন্দ অংশ গ্রহণ করেন ।
এই অনুষ্ঠানে কে এম আবু তাহের চৌধুরীকে সর্বোচ্চ স্বেচ্ছাসেবী হিসাবে আলাদা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় ।
এখানে উল্লেখ্য যে, কে এম আবু তাহের চৌধুরী মৌলভীবাজার উপজেলার ইটা সিংকাপনের প্রখ্যাত আলেম ও পীর হাফেজ মাওলানা আব্দুল কাদের চৌধুরী সিংকাপনীর ( রঃ) কনিষ্ঠ পুত্র ।
ইতিপূর্বে তিনি সমাজ সেবার স্বীকৃতিস্বরূপ সারা ব্রিটেনের কালো সম্প্রদায়ের পক্ষ থেকে বেষ্ট কমিউনিটি লিডারশিপ এরয়ার্ড, টাওয়ার হ্যামলেটস থেকে সিভিক এরয়ারড, চ্যানেল এস এরয়ার্ড, ব্রিটিশ বাংলাদেশি হুজ হু এওয়ারড, সিলেট রতœ এওয়ার্ড, স্টার ইন দি কমিউনিটি এওয়ার্ডসহ বিভিন্ন এওয়ার্ড লাভ করেন ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি