সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদশী নিহত

প্রকাশিত: 1:10 AM, July 24, 2026

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদশী নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদশী নিহত।

ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সৌদি স্থানীয় সময় দুপুর ১২টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে জারগিস ইসলাম (২০) এবং মেয়ে সাদাফ শফিক (১৫)।

মর্মান্তিক এই দুর্ঘটনায় তানিয়া তাহমিনা রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন ও তাদের বড় ছেলে নাবিল গুরুতর আহত হয়েছেন। শফিকুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়।

নিহত রিনার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ এবং রিয়াদ বাংলাদেশ দূতাবাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তৌহিদ মোহাম্মদ মুরাদ বলেন, তার বোন, ভগ্নিপতি ও তিন সন্তান নিজস্ব একটি প্রাইভেটকারে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কা নগরীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রিয়াদ-মক্কা মহাসড়কে একটি দ্রুতগামী ভারী বাহন তাদের প্রাইভেটকারটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বোন রিনা, ছোট ভাগ্নে জারগিস ও ভাগনি সাদাফের মর্মান্তিক মৃত্যু হয়।
তানিয়া তাহমিনা রিনার মামাতো ভাই সৌদিপ্রবাসী নাসিম আহমেদ কবীর জানান, বৃহস্পতিবার সকালে পুরো পরিবারটি রিয়াদ থেকে রওনা হওয়ার পর প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করতেই এই নির্মম দুর্ঘটনাটি ঘটে। আহত ভগ্নিপতি শফিকুল ইসলাম খোকন ও বড় ভাগ্নে নাবিলকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থার বিষয়ে প্রতিনিয়ত খোঁজখবর নেওয়া হচ্ছে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন  মাওলানা সাদ’কে খুঁজে পাচ্ছেনা পুলিশ

একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুতে তাদের গ্রামের বাড়ি সালথাসহ স্বজনদের মাঝে শোকাবহ অবস্থা বিরাজ করছে।

,এবি,এম বুলবুল আহমেদ (রিয়াদ সৌদীআরব)

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ