সিলেট | |
প্রকাশিত: 1:56 PM, July 23, 2026
প্রভাতবেলা ডেস্ক ♦ বৃটেনে সমুদ্র সৈকতে মর্মান্তিক দুর্ঘটনায় কিশোরী কন্যাসহ গৃহবধূ ও বোনপুত্র প্রাণ হারিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কিশোরী ও গৃহবধূর গ্রামের বাড়ী সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাও।
১ নং মোল্লার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ মোঃ মকন মিয়ার যুক্তরাজ্য প্রবাসী মনসুর আহমেদ সহধর্মিণী ও কন্যা।
নিহত গৃহবধূর নাম শেলী বেগম (৪১) এবং কন্যার নাম সামিয়া বেগম (১৫)।অপরজন শেলী বেগমের বোনের ছেলে। তার নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক ১০ বছর।
লন্ডনে বসবাসরত মরহুমার ভাগনা মিন্টু হামিদ জানান. বুধবার বিকাল ৫ঃ৩৯ মিনিটের সময় লন্ডনের কলচেস্টার সিটির পার্শ্ববর্তী টাউন ওয়েস্ট মার্সি সমুদ্র সৈকতে পানিতে ডুবে আমার মামা শেখ মনসুর এর সহধর্মিনী ও তার ১৬ বছরের মেয়ে ও তাদের কাজিন এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মনসুর আহমদের ভাই মতিউর রহমান প্রভাতবেলাকে জানান, ২২ জুলাই বুধবার ইউকে সময় বিকেল ৫ টার দিকে শেলী বেগম পরিবারের ৬ সদস্য নিয়ে ক্ল্যাকটন-অন-সি সমুদ্রসৈকতে বেড়াত যান।
সৈকতে নামার কিছুক্ষণের মধ্যে ভয়ঙ্কর জোয়ার আসলে শেলী বেগম সহ তার পরিবারের সদস্য হারিয়ে যান।
এক পর্যায়ে পুলিশ জোয়ারে হারিয়ে যাওয়া ৬ জনকে উদ্ধার করে।
পুলিশ শেলী বেগম, সামিয়া ও অপর শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
এ ঘটনা’র খবর দেশে পৌঁছলে মোল্লারগাও ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে আসে। আফসোস আহাজারিতে মনসুর আহমদের পরিবারের স্মৃতি আওড়াচ্ছেন স্বজন পরিজন।
মোল্লারগাঁও ইউপির আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা ফখরুল ইসলাম রুমেল এই হৃদয়বিদারক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, মহান আল্লাহ তাআলা নিহতদের সকল গুনাহ ক্ষমা করে তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শোকসন্তপ্ত পরিবার, ও স্বজনদের এই অপূরণীয় ক্ষতিতে ধৈর্য ধারনের তাওফিক দান করুন ও আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি