সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৭
সংবাদদাতা, বড়লেখা: মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার বিভিন্ন উন্নয়ন ও সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। টেন্ডার আহ্বান ছাড়াই প্রভাবশালী একটি চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকার প্রকল্প। এছাড়াও যেসব কাজ হয় তা খুবই নিম্নমানের। আর এসব খোদ পৌরমেয়র কামরানের প্রচ্ছন্ন মদদে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, বড়লেখা পৌরসভায় মেয়র কামরানের ছত্রছায়ায় একটি সিন্ডিকেট রয়েছে যারা সরকারি বিভিন্ন কাজ হাতিয়ে নেয় টেন্ডার আহ্বান ছাড়াই। অনেক সময় আইনি জটিলতা থেকে বাঁচতে টেন্ডার আহ্বান করলেও পরে তা নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নেয় এ সিন্ডিকেট। এসব অনিয়মের ধারাবাহিকতায় দুর্নীতির অভিযোগ উঠেছে বড়লেখা সদর ইউনিয়নে অনুমোদিত এবিসি প্রকল্পের ৯টি কাজ নিয়ে। যা গত ২২ মার্চ (বড়/পৌর-৫৮/২০১৬-১৭/৪৮ স্মারকে) টেন্ডার আহ্বান করা হয়। কিন্তু পরবর্তীতে প্রভাবশালী ও পৌরমেয়রের পছন্দের ঠিকাদাররা ৫টি কাজ নিজেদের মধ্যে লটারির মাধ্যমে ভাগ করে নেন। বাকি ৪টি কাজ পৌর-প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। তবে এগুলোও মেয়র নিজ বলয়ের ঠিকাদারদের দিয়ে দিবেন বলে আলোচনা হচ্ছে।
এ ব্যাপারে বড়লেখা পৌরমেয়র আবু ইমাম চৌধুরী কামরান দৈনিক প্রভাতবেলাকে জানান, অভিযোগটা ঠিক নয়। টেন্ডার আহ্বান করার পর যদি কেউ ড্রপ না করে তবে কোনো না কোনো ঠিকাদারকে কাজ দিতে হবে। পৌরসভার বিভিন্ন কাজ নিম্নমানের হয় কি না এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কাজ চলাকালে আপনারা সরেজমিন পরিদর্শন কওে দেখতে পারেন ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি