বড়লেখায় বিএনপি’র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: 4:59 PM, December 1, 2020

বড়লেখায় বিএনপি’র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বড়লেখায় বিএনপি’র পৌর মেয়র প্রার্থী আনোয়ারুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রায় ১৩ হাজার ভোটারের রায় নেবার যুদ্ধে নেমেছেন আনোয়ার। প্রভাতবেলা প্রতিবেদক♦

 

সুষ্টু নির্বাচন হলে ধানের শীষের বিজয় হবে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। মানুষ বিএনপি’কে ভালোবাসে। আমাকে ভালোবাসে। বলছিলেন বড়লেখা পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুল ইসলাম ।

 

মনোনয়নপত্র দাখিলের পর প্রভাতবেলাকে তিনি একথা বলেন। আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন আন্দোলনের অংশ। আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। ফলাফল যাই হোক আমরা নির্বাচনে থাকবো।

 

মঙ্গলবার (১ ডিসেম্বর) বিএনপি’র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

সর্বশেষ সংবাদ