মুখে মাস্ক না থাকায় ছাতকে ১৭ জনকে জরিমানা

প্রকাশিত: 12:16 PM, June 8, 2020

মুখে মাস্ক না থাকায় ছাতকে ১৭ জনকে জরিমানা

 

প্রতিনিধি, ছাতক:

সুনামগঞ্জের ছাতকে মাস্ক না পরে রাস্তায় অযথা ঘোরাফেরা করার কারণে ১৭ ব্যক্তিকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

একই সাথে সরকারি নিয়ম অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় করায় ৭ ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।

 

রোববার (৭ জুন) ছাতকের জাউয়া ও বড়কাপন বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল জানান, ২৪ টি মামলা দায়ের করে ৭ দোকানি ও মাস্ক ব্যবহার না করে রাস্তায় ঘোরাফেরার অপরাধে ১৭ জনের কাছ থেকে ৪৩ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ