দক্ষিণ সুরমা থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রকাশিত: 7:05 PM, June 10, 2020

দক্ষিণ সুরমা থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সিলেটের দক্ষিণ সুরমার সিলেট-সুলতানপুর সড়কের ধোপাঘাট থেকে বস্তবন্দি অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একটি সাদা রঙের বস্তার ভেতরে মরদেহ রেখে ওপরে কিছু খড় দেয়া হয়।

 

বুধবার (১০ জুন) বিকেল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

তাৎক্ষিণকভাবে নিহত যুবকের পরিচয় জানতে পারেনি পুলিশ। তবে তার বয়স ৩০ থেকে ৩২ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া মরদেহের মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে খুন করে বস্তায় ভরে মরদেহ ওই এলাকায় ফেলে দেয়া হয়েছে।

 

মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, উত্তর সিলামের ধোপাঘাটে রাস্তার পাশে বস্তার ভেতর প্যাকিং করা অবস্থায় মরদেহ পড়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  জিয়ার খেতাব বাতিল করা হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী

 

ওসি খায়রুল ফজল আরও বলেন, ধারণা করা হচ্ছে অন্য জায়গা থেকে তাকে হত্যা করে মরদেহ এখানে ফেলে রেখে গেছে। মৃত ব্যক্তির আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। আশপাশের থানাকে লোকটির দৈহিক বর্ণনা দিয়ে বার্তা পাঠানো হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ