লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে শুক্রবার

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জুন ৬, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদকঃ ঈদকে সামনে রেখে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ৮ জুন শুক্রবার থেকে ।

ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী সকল নৌযানের অগ্রিম ওইদিন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন বরিশাল, পুটয়াখালী, ঝালকাঠি, ভোলাসহ দক্ষিণাঞ্চলের যাত্রীরা।

বুধবার (৬ জুন) বিকেলে ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক (ট্রাফিক) আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আলমগীর কবীর বলেন, দুদিন আগে লঞ্চ মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৮ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার কথা।

 

কাউন্টারে কী পরিমাণ টিকিট বিক্রি করা হবে জানতে চাইলে ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক (ট্রাফিক) বলেন, আমরা তাদের (লঞ্চ মালিক) অনুরোধ করেছি যেন সব টিকিট কাউন্টারে বিক্রি করা হয়। তবে এখন বেশির ভাগ টিকিট অনলাইন ও মোবাইল ফোনের মাধ্যমে বিক্রি হয়ে যায়। ফলে ঠিক কতটি টিকিট কাউন্টারে বিক্রি করা যাবে তা বলা যাচ্ছে না।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ