বলাৎকারে শিশু মৃত্যুর মামলায় শিক্ষকসহ গ্রেফতার ৩

প্রকাশিত: 7:04 PM, August 28, 2023

বলাৎকারে শিশু মৃত্যুর মামলায় শিক্ষকসহ গ্রেফতার ৩

প্রতিনিধি, বরিশাল:

পটুয়াখালীর বাউফলে ১৩ বছর বয়সী এক মাদরাসার শিশু ছাত্র বলাৎকারের শিকার হয়ে মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মাদরাসার প্রধান শিক্ষক সেলিম গাজীকে পিরোজপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

 

এছাড়াও র‍্যাব-৮ এবং র‍্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার বংশাল থানাধীন এলাকা থেকে বরিশাল জেলার মুলাদী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান ২ আসামি ইয়াছিন সরদার, করিম সরদারকে গ্রেফতার করা হয়।

 

সোমবার (২৮ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর রুপাতলী র‍্যাব-৮ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‍্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান।

 

উল্লেখ্য, বাউফলে শিশু বলাৎকারের ঘটনায় গ্রেফতার সেলিম গাজী পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৮ নম্বর ওয়ার্ড বড় ডালিমা এলাকার আবুল কালাম গাজীর ছেলে। বরিশাল জেলার মুলাদী থানাধীন ৩ নম্বর সফিপুর ইউনিয়নের মাছুয়া খালী (উত্তর চরপদ্মা) সাকিনস্থ জমি জমা বিরোধের জেরে কুপিয়ে হত্যায় রায়হান সরদারের মৃত্যুর ঘটনায় একই এলাকার করিম সরদারের ছেলে ইয়াছিন সরদার ও মৃত কালু সরদারের ছেলে করিম সরদারকে গ্রেফতার করে র‌্যাব।

 

আরও পড়ুন  বরিশালে আয়শা তৌহিদকে বহিস্কার করলো বিএনপি

অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, শিশু বলাৎকারের শিকার হয়ে মৃত্যুর ঘটনায় বাউফলে নারী ও শিশু নির্যাতন আইন মামলা দায়ের এবং বরিশাল জেলার মুলাদী থানার চাঞ্চল্যকর হত্যার ঘটনায় মুলাদী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ৩ আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পটুয়াখালী জেলার বাউফল থানা ও মুলাদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ