শান্তিগঞ্জে দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৩

শান্তিগঞ্জে দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু
প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এওর মিয়া (৩৩) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। তিনি দরগাপাশা (নোয়াগাঁও) গ্রামের আক্কাছ মিয়ার ছেলে। পেশায় তিনি একজন পশু চিকিৎসক ছিলেন।

এ ঘটনায় আকিক মিয়া (২৮) নামে মোটরসাইকেলে থাকা আরেক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। তিনি আক্তাপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।

রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা-জগন্নাথপুর সড়কে সিচনী পয়েন্ট সংলগ্ন স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী রূপসী বাংলা পরিবহণের দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৯৫৪২) ও ডাবরগামী মোটরসাইকেলটি (সুনামগঞ্জ-ল ১১-০৩৭৭) সিচনী পয়েন্টের কাছাকাছি এলে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এঘটনায় মোটরসাইকেলে থাকা দু’জন যাত্রীই গুরুতরভাবে আহত হলে তাদেরকে দ্রুত উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। রাত সাড়ে ১২টার দিকে ওসমানী হাসপাতালের চিকিৎসকরা এওর মিয়াকে মৃত ঘোষণা করেন। আকিক মিয়ার অবস্থাও খুবই আশঙ্কাজনক।

আরও পড়ুন  নবীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। আরেকজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ