সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১
প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ মা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মমতাজ বেগম ও তার মেয়ে রেশমা আক্তার। কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা হলেও মনসুরাবাদ এলাকায় থাকেন তারা।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনসুরাবাদ বাই লেনের একটি ভবনের তৃতীয় তলা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে মা-মেয়ের শাড়ি ও কামিজের ভাঁজে ভাঁজে লুকানো দুইশ’ ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বছরখানেক ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন।
ওসি বলেন, রেশমা আগে পোশাক কারখানায় চাকরি করতেন। সেখান থেকে এক নারী সহকর্মীর সঙ্গে মিশে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এরপর নিজের মাকেও এ পেশায় জড়ান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি