সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৪
প্রভাতবেলা ডেস্ক: উত্তরের জেলা গাইবান্ধার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সেইসঙ্গে রয়েছে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা বাতাস। রোববার (২৮ জানুয়ারি) সকাল ৬টায় গাইবান্ধা জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
রংপুর আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, সকালে জেলার তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আরো কয়েকদিন এ অবস্থা বিরাজ করতে পারে।
এদিকে, তীব্র শীতের কারণে কাহিল অবস্থা শিশু ও বৃদ্ধদের। গ্রামাঞ্চলের মানুষ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। গাইবান্ধা জেলা সদর হাসপাতালসহ সাত উপজেলার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েছে। এতে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে নার্স ও হাসপাতালের চিকিৎসকদের। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। এজন্য শিশু ও বয়স্কদের ঠান্ডা থেকে দূরে রাখাসহ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি