সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০
শুকর শিকারির গুলিতে স্কুলছাত্র নিহত। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে ।বন্যশুকর শিকারির গুলিতে মো: মারুফুল ইসলাম (১৩) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে ।
বুধবার সন্ধ্যা ৭ টার দিকে চুনতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম নারিশ্চার জাদি মুড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মোনাফ সিকদার সাংবাদিকদেরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মারুফুল ইসলাম উক্ত এলাকার মোহাম্মদ ফোরকানের ছেলে এবং পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
নিহতের বড় ভাই মো: মামুন সাংবাদিকদেরকে জানান, বাড়ির উঠানে বৈদ্যুতিক লাইটের নিচে বাসে পড়ালেখা করছিল মারুফুল ইসলাম। স্থানীয় এক শিকারি প্রতি রাতে দেশীয় বন্দুক নিয়ে বন্যশুকর শিকার করে শেষে বাড়ির ভিতর বন্দুকটি লুকিয়ে রাখে। ঘটনার দিন উক্ত শিকারি উক্ত এলাকায় বন্য শুকর শিকার করতে যাওয়ার পূর্বে বন্দুক বের করার সময় অসাবধানতাবশত গুলি বের হয়ে মারুফুল ইসলামের বুকে গুলি লাগে। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ সাংবাদিকদেরকে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লাশ চমেক পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি