শেষ ষোলোতে ইংল্যান্ড,বেলজিয়াম, জাপান,কলম্বিয়া

প্রকাশিত: ৩:২৬ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৮

মাঠে ময়দানে ডেস্কঃ ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে  ‘জি ‘গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম। ইংল্যান্ড রানারআপ হয়েছে।

 

গ্রুপের নিজেদের শেষ ম্যাচে  বেলজিয়ামের কাছে পরাস্ত হয় হ্যারি কেইনের দল।

 

তবে উভয় দলই শেষ ষোলো নিশ্চিত করেছে।  ফলে দ্বিতীয় রাউন্ডে বেলজিয়াম পাচ্ছে ‘এইচ’ গ্রুপের রানারআপ জাপানকে। আর ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন কলম্বিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।

 

ইংল্যান্ড ও বেলজিয়ামের মধ্যাকার  ‘সি – গ্রুপ’ ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য ভাবে শেষ হয়।

 

‘জি’ – গ্রুপ’  অপর ম্যাচে বিরতীর আগে পানামা ১-০ এগিয়ে ছিল তিউনিশিয়ার বিপক্ষে। তবে শেষ পর্যন্ত তিউনিশিয়া ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

 

ইংল্যান্ড ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচে বিরতি থেকে ফিরেই গোল পায় বেলজিয়াম। ম্যাচের ৫১ মিনিটে দলকে গোল করে এগিয়ে নেন আদনান জানুজা।

এটাই ম্যাচের একমাত্র গোল। অথচ ইংল্যান্ড আগের ম্যাচে পানামাকে  ৬-১  গোল দিয়ে নিজেরদের রেকর্ডের পাতায় নিয়ে গিয়েছিল।

আরও পড়ুন  মির্জা ফখরুল আটক

শেষ ম্যাচ হারলেও ইংল্যান্ড দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে।

 

বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল হিসেবে খেলেছে বেলজিয়াম। নিজেদের প্রথম ম্যাচে তারা পানামাকে ৩-০ গোলে উড়িয়ে শুরু করে। পরে দ্বিতীয় ম্যাচে তিউনিশিয়াকে ৫-২ ব্যবধানে হারায়। আর শেষ ম্যাচে শক্তিশালী ইংলিশদের বিপক্ষে এই ১-০ গোলের জয়।

তিউনিশিয়া ও পানামার মধ্যকার ম্যাচ

একই গ্রুপের ইংল্যান্ড প্রথম ম্যাচে তিউনিশিয়াকে ২-১ গোলে হারা। তবে পানামাকে দ্বিতীয় ম্যাচে ৬-১ গোলে উড়িয়ে দেয়। কিন্তু শেষ ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে জিততে পারেনি।

 

এদিকে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া কলম্বিয়ার শুরুটা কিন্তু বাজে হয়। জাপানের বিপক্ষে ২-১ গোলে হেরে অঘটন। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে পোল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারায়। আর শেষ ম্যাচে সেনেগালকে ১-০ গোলে হারিয়ে দারুণ জয় তুলে নেয়।

 

আর রানারআপ হওয়া জাপান প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর সেনেগালের বিপক্ষে ২-২ গোলে ড্র করে। পরে শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হারলেও ফেয়ার প্লে’র কল্যাণে দ্বিতীয় রাউন্ডে উঠে যায়।

আরও পড়ুন  সিলেট বিভাগের সকল সিএনজি ও পেট্রোল পাম্পে ধর্মঘট

 

আগামী ২ জুলাই রুস্তভ-ন-দন্যুতে বাংলাদেশ সময় রাত ১২টায় জাপানের মুখোমুখি হবে বেলজিয়াম।

 

পরের দিন ৩ জুলাই মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে রাত ১২টায় ইংল্যান্ডের মোকাবেলা করবে কলম্বিয়া

 

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ