সিলেট | |
প্রকাশিত: 6:04 AM, July 5, 2018
মাঠে ময়দানে ডেস্কঃ
টেস্টে এর আগের সর্বনিম্ন রানের রেকর্ড ছিল ৬২ রানের। ২০০৭ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিল বাংলাদেশ। এবার সেই পুরানো রেকর্ড ভেঙ্গে নতুন করে গড়লেন সাকিব, মুশফিক, মাহামুদউল্লাহ রিয়াদরা।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ৬৮ ওভারে তুলে ২০১ রান ২ উইকেট হারিয়ে। বাংলাদেশের চেয়ে ১৫৮ রানে এগিয়ে থেকে প্রথম দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। ক্রেইগ ব্রাথওয়েট ও ডেভন স্মিথ দারুণ এক পার্টনারশীপে দলকে এগিয়ে নেন। স্মিথ ৫৪ রানে পেসার আবু জায়েদ রাহির বলে আউট হয়ে ফিরে যান। কাইরন পাওয়েল ব্যক্তিগত ৪৮ রানে মাহামুদউল্লাহর স্পিনে শিকার হয়ে ফিরে যান। ব্রাথওয়েলথ ৮৮ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।
মুমিনুলের ব্যাটেও হাসতে পারেনি। তার ওপেনিং পার্টনার তামিম ফিরে যেতেই ২ ওভার পর উইকেট দেন তিনি। ব্যাক্তিগত ১ রানে রোচের দ্বিতীয় শিকার হয়ে গালিতে শাহি হোপের হাতের ক্যাচ তুলে দিলে ফিরে যান এই স্পেশালিস্ট ব্যাটসম্যান। দলের রান তখন ১৬। মুশফিক রহিম নবম ওভারে রোচের বলে এলবি’র ফাদে পড়েন। ফিরে যান শূন্য রানে।
নুরুল হাসান সোহান তার হ্যাটট্টিক বলটি হতে রক্ষা করেন নিজেকে। তবে কিছুটা আশা জাগিয়েও দলকে তেমন এগিয়ে নিতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সোহান, লিটন দাস জুটি কিছুটা রুক্ষে দাঁড়াতে চেষ্টা করেছেন। কিন্তু আবার ছন্দ পতন ঘতান মিগুয়েল কামিন্স। লিটন দাসকে ব্যক্তিগত ২৫ রানে ফিরিয়ে দিয়ে জুটি ভেঙ্গে দেন কামিন্স। ১৪তম ওভারে মিগুয়েল কামিন্সকে তুলে মারতে গিয়ে প্যাভিলনে ফেরেন এই ব্যাটসম্যান।
ক্যারিবিয়ান বোলার প্রথম ৫টি উইকেটই নিয়েছেন ক্যারিবীয় পেসার কেমার রোচ। বাকি ৩ টি মিগুয়েল কামিন্সের ও দুটি হোল্ডারের।
বাংলাদেশ একাদশঃ
তামিম ইকবাল, লিটন দাশ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু জয়দ, কামরুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশঃ
ক্রেইগ ব্র্যাথওয়েট, ডেভন স্মিথ, কাইরন পাওয়েল, শাহি হোপ, রোস্টন চেজ, শেন ডোওরিচ, জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি