সিলেট ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
গাজীপুরের শ্রীপুর পৌরসভার আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ শহিদ (৪৪) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৯ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মৃত্যুবরণ করেন।
গাজীপুর জেলা বিএনপির আহবাহয়ক কমিটির সদস্য মো. শাখাওয়াৎ হোসেন সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. শাখাওয়াৎ হোসেন সবুজ জানান, করোনায় আক্রান্ত হয়ে শহিদুল্লাহ শহিদ প্রথমে ঢাকার উত্তরার হাই কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে তাকে সোমবার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। স্কয়ার হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখ, আগামী ২৮ ডিসেম্বর গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত তারিখ রয়েছে। এ নির্বাচনে শহিদুল্লাহ শহিদ বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি