রামুর বৌদ্ধবিহারে আগুন

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৪

রামুর বৌদ্ধবিহারে আগুন

প্রভাতবেলা ডেস্ক : কক্সবাজারের রামুতে একটি বৌদ্ধবিহারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

মন্দিরে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ২টা ৬ মিনিটে এক ব্যক্তি মন্দিরের ভেতর প্রবেশ করছেন। এর পর ২টা ৮ মিনিটে সেই একই ব্যক্তিকে মন্দিরের ভেতর থেকে দৌড়ে বাইরে বের হয়ে যেতে দেখা যায়।

ঘটনার পর পর রামু উসাইচেন বৌদ্ধবিহারে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা, কক্সবাজার জেলা প্রশাসক এবং র্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রামু ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা সৌমেন বড়ুয়া  জানান, রাত ১টা ৪৫ মিনিটে আমাদের কাছে ঈদগড় বাজারে আগুন লাগার একটি টেলিফোন আসে। সে খবর পেয়ে আমরা ঈঁদগড় বাজারে পৌঁছাই। কিন্তু বাজারে গিয়ে দেখি কোনো আগুনের ঘটনা ঘটেনি, খবরটি মিথ্যা ছিল। তখনই আবার রামু বড় ক্যাং বৌদ্ধ বিহারে আগুন লাগার খবরে আমরা সেখানে ছুটে যাই।

ঘটনার বিষয়ে স্থানীয় সাংবাদিক ও বৌদ্ধ ধর্মীয় নেতা অর্পণ বড়ুয়া বলেন, এটি নিছক কোনো দুর্ঘটনা নয়। ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা গেছে এক দুর্বৃত্তকে। আশা করি দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন  শেখ হাসিনা আজ সিলেট আসছেন

উল্লেখ্য, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর একযোগে রামুর প্রায় সব বৌদ্ধবিহারে অগ্নিসংযোগের ও লুটপাটের ঘটনা ঘটেছিল। সেই সময় উসাইচেন (বড় ক্যাং) বৌদ্ধবিহারটি আগুনের হাত থেকে রক্ষা পেলেও লুটপাটের ঘটনা ঘটেছিল।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ