সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা : কাদের

প্রকাশিত: 3:02 PM, August 20, 2023

সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা : কাদের

প্রভাতবেলা ডেস্ক:

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রম আগামী ২২ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবার ৫ লাখ এবং অঙ্গহানি হওয়া প্রত্যেকে ক্ষতিপূরণ হিসেবে পাবেন ৩ লাখ টাকা।

 

বিভিন্ন মেগাপ্রকল্পের উদ্বোধনের তারিখ নিয়ে ওবায়দুল কাদের বলেন, ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে এদিন বিকাল ৩টায় পুরাতন বাণিজ্যমেলার মাঠে সুধী সমাবেশ করা হবে। ২২ অক্টোবর তেজগাঁওয়ের নবনির্মিত সড়ক ভবন থেকে ভার্চুয়ালি একদিনে ১৪০টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করা হবে ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার।

 

ওবায়দুল কাদের আরও বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর এমআরটি লাইন ফাইভ নদার্ন রুটের গ্রাউন্ড ব্রেকিং কার্যক্রমের উদ্বোধন করা হবে। এ উপলক্ষ্যে সাভারে সুধী সমাবেশ করা হবে।

আরও পড়ুন  নির্বাচনে কোন রকম কোন্দল চান না শেখ হাসিনা

 

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ২৮ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এদিন চট্টগ্রামের আনোয়ারায় সুধী সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। ২ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন। এ অংশের টোল চূড়ান্ত করা হয়েছে।

 

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শুধু বাংলাদেশ নিয়ে বিশ্বের বড় দেশগুলোর মাথাব্যথা। বিএনপি যেসব দাবিতে গো ধরে আছে সেসব দাবির নিয়ে আমেরিকার কোনো মাথাব্যথা নেই। ইউরোপীয় ইউনিয়ন, ভারতও এ ব্যাপারে কিছু বলেনি।

 

ওবায়দুল কাদের বলেন, জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করব। এটা অভ্যন্তরীণ বিষয়। আমাদের সংবিধান আছে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে।

 

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সেতু সচিব মনজুর হোসেনসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানরা।

আরও পড়ুন  ঢাকাবাসীর জন্য উপহার এলিভেটেড এক্সপ্রেসওয়ে : প্রধানমন্ত্রী

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ