টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

প্রভাতবেলা ডেস্ক:

টাঙ্গাইলের সদর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত তিনজন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জুলফিকার এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

 

আরও পড়ুন:নবীগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৮

 

এসময় আহত হয়েছেন কমপক্ষে তিনজন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ