সিলেট | |
প্রকাশিত: 5:45 PM, February 6, 2020
প্রতিনিধি, নওগাঁ:
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ ও সোনার বাংলা গড়তে জাতি, ধর্ম সকলে মিলে একযোগে কাজ করতে হবে। তাহলেই যেমন দেশের উন্নয়ন ঘটবে অপর দিকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নও পূরণ হবে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাপাহার উপজেলা পরিষদ হল রুমে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ ও বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার কল্যান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি আরোও বলেন যে দেশ এখন উন্নয়নের মহাসড়কের প্রায় শেষ প্রান্তে, উন্নয়নের ক্ষেত্রে আমাদের পিছিয়ে থাকলে চলবে না, মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই, তাই জাতি, ধর্ম, বর্ণ গোত্র নির্বিশেষে এক যোগে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করে যেতে হবে তাহলেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, ভাইস চেয়াম্যান আ: রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলশ শাহ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই প্রমূখ বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি এর পূর্বে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে প্রায় সাড়ে ৪কোটি টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ও হলরুম নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং পরে সদরে শরফ তুল্লাহ ফাজিল মাদ্রাসায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি