সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনা না মেনে নির্ধারিত সংখ্যার বেশি শিক্ষার্থী ভর্তি করায় সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় এই জরিমানা করা হয়। জরিমানার অর্থ বাংলাদেশ বার কাউন্সিলে জমা দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট।
জরিমানার অর্থ কোনোভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া যাবে না বলেও আদেশে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকেই এই অর্থ প্রদান করতে হবে।
এর আগে বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নিতে সিটি ইউনিভার্সিটির ২৫ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন। রিটের প্রেক্ষিতে গত ২৪ অক্টোবর হাইকোর্ট রুল দেন। একই সঙ্গে ২৫ শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্ড প্রদান ও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ প্রদান করেন।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আবেদনের শুনানির জন্য সেটি আপিল বিভাগে ওঠে। আপিল বিভাগ সিটি ইউনিভার্সিটির উপাচার্যকে আজ (বুধবার) আদালতে আসতে বলেন।
আপিল বিভাগের আদেশ অনুযায়ী, বুধবার সিটি ইউনিভার্সিটির উপাচার্য আদালতে হাজির হন। এরপর আদালত তার বক্তব্য শোনেন। আদালতে শিক্ষার্থীদের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। বার কাউন্সিলের পক্ষে ছিলেন এ ওয়াই মশিউজ্জামান ও রবিউল হাসান।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি