সিলেট | |
প্রকাশিত: 12:35 AM, July 29, 2019
সিলেট প্রেসক্লাবের সহযোগী সদস্য, সাবেক পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট আ ফ ম কামালের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল রোববার দুপুরে ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদের পরিচালনায় দোয়াপূর্ব আলোচনায় বক্তারা বলেন, আ ফ ম কামাল এক বহুমুখী প্রতিভাধর মানুষ ছিলেন। শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা, সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। শারীরিক মৃত্যু হলেও আ ফ ম কামাল তাঁর কীর্তির মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল। বক্তারা বলেন, আ ফ ম কামাল একজন প্রকৃত সিলেটবন্ধু ছিলেন। সিলেটের উন্নয়নে তিনি বরাবরই ছিলেন আপোষহীন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ হান্নান, সাবেক সহ-সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন ও আতাউর রহমান আতা, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল, আরটিভি’র স্টাফ রিপোর্টার কামকামুর রাজ্জাক রুনু, প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ফয়ছল আলম, শুয়াইবুল ইসলাম ও দিগেন সিংহ, ক্লাব সদস্য আব্দুর রাজ্জাক, জেড এম শামসুল, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. দুলাল হোসেন, শেখ আশরাফুল আলম নাসির, মো. আবদুল আহাদ, মো. আব্দুল্লাহ আল নোমান, নৌসাদ আহমেদ চৌধুরী, করিম মিয়া, লুৎফুর রহমান তোফায়েল, সহযোগী সদস্য আবু তালেব মুরাদ ও হুমায়ুন কবির লিটন প্রমুখ।
মরহুম আ ফ ম কামাল এর পরিবারের পক্ষে বক্তব্য রাখেন তাঁর জ্যেষ্ঠ পুত্র মুর্শেদ কামাল। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি