সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০
সিলেটে বাংলাদেশ হেলথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (বিএইচডিআই)এর উদ্যোগে বাংলাদেশ ও যুক্তরাজ্যের চিকিৎসক ও মেডিকেলের ছাত্র – ছাত্রীদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্টিত হয়েছে ।
ডা.সাইয়েদুল ইসলাম সাইয়েদ এর পরিচালনায় ইম্প্যাাক্ট অব গ্লোবাল হেলথ কেয়ার এর সভাপতি ড. কাউসার হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ এফ এম নাজমুল ইসলাম ।
প্যানেল আলোচনায় অংশ নেন ডা.হোসেন আবা জিপি, ডা. আলী আহমদ সুয়াইব জিপি, ডা. কাউসার হক, ডা. আব্দুল রহিম জিপি, ডা.কাদেমুল ইহসান, মো: আক্তারুজ্জান, ডা. আলীম উদ্দিন ।
সম্মেলনে বিএইচডিআই’র পরিচালিত ফাস্ট এইড প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের অপারেশনাল প্রধান কামাল আহমদ মাছুম এবং সেচ্ছাসেবী শাহীন আহমদ রাজু, ফয়েজুর রহমান , রাহী বিন কামাল ফেরদৌস আমিনা বেগম, হালিমা বেগম,হাবিবা বেগম, মাহমুদুল হাসান সাহিম, ডা. মিজানুর রহমান, ডা. নিসাত রহমান,ডা. ওসমান গনি, সায়েমা চেীধুরী রেহানা আদেলিয়া, ডা. আব্দুল হালিমসহ সিলেটের সকল মেডিকেল কলেজের ছাত্র/ছাত্রী বৃন্দ ও চিকিৎসক উপস্থিত ছিলেন।
সম্মেলনে বাংলাদেশের চিকিৎসা ও চিকিৎসকের ত্রুটি বিচ্যুতি ও প্রতিকার বিষয়ে আলোচনা হয়।
প্রভাতবেলা/এমএ/প্রেবি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি