সিলেট | |
প্রকাশিত: 8:53 PM, July 6, 2017
প্রভাতবেলা ডেস্ক: সড়ক পরিবহণ নেতা কর্তৃক জাতীয় শ্রমিকলীগ কে নিয়ে কটুক্তি ও পরিবহণ সেক্টরে অবৈধ চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার ৬ জুলাই বেলা ৩টায় নগরীর কোর্ট পয়েন্টে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ সভাপতি ও সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী ও মহানগরের সদস্য সচিব জাকারিয়া আহমদ টিপুর পরিচালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিকলীগ কে নিয়ে বিগত কিছুদিন পূর্বে সড়ক পরিবহণের কতিপয় নেতা কর্তৃক কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অনতিবিলম্বে প্রকাশ্যে ক্ষমা না চাইলে জাতীয় শ্রমিকলীগ এর দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে। কথিত এসব শ্রমিক নেতারা পরিবহণ সেক্টরে নিজেদের অনিয়ম, দুর্নীতি ও নৈরাজ্য সহ বিভিন্ন অপরাধ ঢাকতে ঘোলা পানিতে মাছ শিকার করতে জাতীয় শ্রমিকলীগকে নিয়ে কটুক্তি করে ষড়যন্ত্র করছে। জাতীয় শ্রমিকলীগের নেতাকর্মীরা পরিবহণে ঘাপটি মরে থাকা এসব দুর্নীতিবাদ ও চাঁদাবাজ কথিত এসব শ্রমিক নেতাদের মূলউৎপাটন করবে ইনশাআল্লাহ। এছাড়াও বক্তারা বলেন, নিরীহ হকারদের নামে বরাদ্দকৃত হকার মার্কেটে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রকৃত হকারদের পূণর্বাসন করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের আহ্বায়ক সেলিম আহমদ, সদস্য সচিব সাইফুল ইসলাম মুবিন, সিলেট জেলা শ্রমিকলীগের সহ সভাপতি আব্দুস সাত্তার, মহানগরের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, এম. শাহরিয়ার কবির সেলিম, নাজমূল আলম রোমেন, ফরহাদ হোসেন, সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মকবুল হোসেন খান, অটোরিক্সা শ্রমিকলীগের শাহ আলম সুরুক, হকার্সলীগের আব্দুল আউয়াল, আতিয়ার রহমান, শফিক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার সাধারণ সম্পাদক আব্বাস আলী, যুব শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আদনান খান হেলাল। সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর শ্রমিকলীগের আব্দুল জলিল, জমশেদ বখত মনন, জাহাঙ্গির আলম, আজিজুর রহমান আজিজ, শাহ আলম (গ্যাস), বিশাল চৌধুরী, এড. আলতাফ হোসেন, সুশান্ত দেব, মিজানুর রহমান, ফয়ছল মাহমুদ, মাসুক আহমদ, আব্দুল হামিদ, এমাদ উদ্দিন, সুন্দর আলী, ছাব্বির আহমদ নাজিম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী, দক্ষিণ সুরমা সভাপতি আনোয়ার হোসেন, বালাগঞ্জ সভাপতি আব্দুল আহাদ, রিক্সা শ্রমিকলীগের আজাদ মিয়া, মাসুদ করিম জুয়েল, কয়েছ আহমদ, জহির ইসলাম, বিআরটিসি সভাপতি শমসের আলী, ব্যাংক ফেডারেশনের সভাপতি মুফাক্কারুল ইসলাম, আব্দুল মজিদ, আফিফুর রহমান আফিফ, রিয়াজ উদ্দিন বাবু, আব্দুল জলিল, সাকিল তালুকদার, মুন্না আহমদ, পুলক সরকার প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি