সিলেট ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২০
প্রতিনিধি, সুনামগঞ্জ:
ধর্ষণ মামলায় গ্রেপ্তার সুনামগঞ্জের মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা আজিজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ‘ধর্ষণ ও অবৈধ গর্ভপাত’র বিষয় উল্লেখ করে দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রোববার (৯ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার আদালতে প্রেরণ করে।
আবু হেনা আজিজ যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক প্রবাসীর স্ত্রী (২৬)।
নির্যাতিতা তার দায়ের করা মামলায় দাবি করেছেন, ‘সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিনাপাটি গ্রামের এক প্রবাসীর স্ত্রী তিনি। সুনামগঞ্জ শহরের আলীপাড়া আবাসিক এলাকায় ১০ বছরের শিশু কন্যাসহ ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজের বোনের বাসায় ভাড়া থাকতেন তিনি। গত ১০ এপ্রিল প্রথমে আবু হেনা আজিজ তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর থেকে ভয়ভীতি দেখিয়ে তিনি তাকে নিয়মিত ধর্ষণ করে আসছিলেন। এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। আবু হেনা আজিজ উপস্থিত থেকে শহরের একটি ক্লিনিকে সম্প্রতি তার ৩ মাসের গর্ভের সন্তান নষ্ট করান।’
এই মামলায় রোববার দুপুরে আবু হেনা আজিজকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে গ্রেপ্তারের পর ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ গণমাধ্যমকে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ষড়যন্ত্রমূলক।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা আজিজের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি