জুড়ীতে দুর্ঘটনায় আহত সেই শিক্ষক মারা গেছেন

প্রকাশিত: ৩:২৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১

জুড়ীতে দুর্ঘটনায় আহত সেই শিক্ষক মারা গেছেন

জুড়ীতে সড়ক দুর্ঘটনায়  আহত সেই শিক্ষক মারা গেছেন। দুর্ঘটনার ৫ দিন পরও  শিক্ষকের মৃত্যু হলেও  গাড়ী  কিংবা  চালকের কোন সন্ধান মেলেনি। স্থানীয়রা বলছেন,অটোরিকশার ধাক্কায় অথবা অটোরিকশা থেকে সিটকে পড়ে এই শিক্ষক আহত হন। আঞ্চলিক প্রতিবেদক,জুড়ী♦

 

২৮ আগস্ট শনিবার মৌলভীবাজারের জুড়ী-কুলাউড়া সড়কের রামপাশা এলাকায় জুড়ী মডেল সরকারী উচ্চ  বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির উদ্দিন আহমদ অটোরিকশা ধাক্কায় অথবা অটোরিকশা থেকে সিটকে পড়ে  মারাত্মক আহত হন। আহতবস্থায় তাঁকে সড়কের পাশে ফেলে অটোরিকশা নিয়ে চালক পালিয়ে যায়।

 

গুরুতর আহতবস্থায় তাঁকে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থার অবনতি  আজ বুধবার  ১ সেপ্টেম্বর, উন্নত চিকিৎসার জন্য তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন স্বজনরা। পথিমধ্যে মাধবপুর নামক এলাকায় রাত ৮টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজেউন।

শিক্ষক কবির উদ্দিন আহমদ এর বাড়ী উপজেলার দক্ষিণ জাঙ্গিরাই গ্রামের ষাটশলাবাড়ী।

আরও পড়ুন  কিবরিয়া হ ত্যা মামলায় তিন পুলিশসহ ৭ জনের সাক্ষ্যগ্রহণ

 

হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনাকারী চালকের পরিচয় নিশ্চিত করে গ্রেফতারের দাবি জানিয়ে সোমবার ৩০ আগস্ট দুপুর সাড়ে ১২ টায় মাধ্যমিক শিক্ষক সমিতি এক মানববন্ধন করে জুড়ী বিজিবি ক্যাম্প চত্বরে।

 

দুর্ঘটনার ৫ম দিন পর তাঁর মৃত্যু হলেও এ পর্যন্ত চালক অটোরিকশা চালকের  কোনো পরিচয় মেলেনি।

সর্বশেষ সংবাদ