সিলেট | |
প্রকাশিত: 5:10 PM, February 14, 2021
প্রভাতবেলা ডেস্ক:
নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভা নির্বাচনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৩ জন। আজ রোববার পৌরসভার ৬নং ওয়ার্ডের আলোকপাড়ার ভাঙ্গা পুলের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- বাহারকোট গ্রামের আবদুল হকের ছেলে মোহন (১৮), আমিরাবাদ গ্রামের আবুল হাসেমের ছেলে সালাউদ্দিন (২৭) ও উলুপাড়া গ্রামের স্বপনের ছেলে মনির (২২)।
নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, ‘শুনেছি কেন্দ্রের বাইরে বিচ্ছিন্নভাবে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়ে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।’
এদিকে দুপুর ১টার দিকে অনিয়মের অভিযোগে ৮নং ওয়ার্ডের কাঠালি মোহাম্মদিয়া হাফেজিয়া নূরানী তালিমুল কোরআন ও এতিমখানা কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করে জেলা নির্বাচন কর্মকর্তা।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, ‘মোহন নামে এক যুবক বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে সকাল সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এছাড়াও আরো দুইজন আশঙ্কামুক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি