সিলেট | |
প্রকাশিত: 2:55 PM, March 29, 2021
প্রভাতবেলা ডেস্ক:
ঝিনাইদহে জমিজমা নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রোকন উদ্দিন (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত রোকন উদ্দিন শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের আব্দুর রশিদ মোল্লার ছেলে।
গতকাল রোববার (২৮ মার্চ) শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, উপজেলার শেখপাড়া গ্রামে বাড়ির জমি নিয়ে রোকন উদ্দিন মোল্লা ও তার চাচাতো ভাই শিলু মোল্লার সঙ্গে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে রোববার বাড়িতে গোয়াল ঘর নির্মাণকালে রোকন উদ্দিনকে শিলু মোল্লা বাধা দেন।
এনিয়ে বাক-বিতণ্ডা ও কথা কাটাকাটির এক পর্যায়ে রোকন উদ্দিন ছুরিকাহত হন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোকন উদ্দিন এ বছর স্থানীয় দুঃখী মাহমুদ কলেজ থেকে এইচএসসি পাস করে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি